দুই ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের ২ ঘণ্টারও বেশি সময়ের

2023-10-11T12:14:49+00:00
2023-10-11T14:28:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দুই ঘণ্টার চেষ্টায় উত্তরার আগুন নিয়ন্ত্রণে
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ১২:১৪ পিএম  আপডেট: ১১.১০.২০২৩ ২:২৮ পিএম  (ভিজিট : ১৮০)
X


রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে সাঈদ গ্রাউন্ড সেন্টারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিস কর্মীদের ২ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন পুরোপুরি নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে মঙ্গলবার ১০ অক্টোবর দিবাগত রাত ১টা ১৮ মিনিটে সাঈদ গ্রাউন্ড সেন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

মঙ্গলবার দিবাগত রাত ১টা ১৮ মিনিটে আগুনের সংবাদ পেয়ে রাত ১টা ২৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট।

বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

তিনি জানান, উত্তরার ৭ নম্বর সেক্টরে অবস্থিত সাইদ গ্রান্ড সেন্টারে আগুন লেগেছে। সংবাদ পেয়েই ঘটনাস্থলে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। সংবাদ পেয়েছি আট তলায় আগুন। তবে ইউনিট পৌঁছার পর জানতে পারি আগুন বিভিন্ন ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আট তলা থেকে তৃতীয় তলা পর্যন্ত আগুন ছড়িয়েছে।

তিনি আরও জানান, তাৎক্ষণিকভাবে আগুনের কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহত সম্পর্কে কিছু জানা যায়নি।





  বিষয়:   উত্তরা 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy