কমলগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর মেয়র

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

সারাবাংলা

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়েছে।বুধবার

2023-10-11T18:11:36+00:00
2023-10-11T18:11:36+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
কমলগঞ্জে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে পৌর মেয়র
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১১ অক্টোবর, ২০২৩, ৬:১১ পিএম   (ভিজিট : ২৬৬)
X

মৌলভীবাজারের কমলগঞ্জে আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে খাদ্যসামগ্রী ও বস্ত্র প্রদান করা হয়েছে। 

বুধবার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার পৌর এলাকার ৭নং ওয়ার্ডের আংশিক বালিগাঁও গ্রামে এসব খাদ্যসামগ্রী ও শীত বস্র পৌছে দেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ। 

জানা যায়, মঙ্গলবার দুপুরে রান্নার চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাবিবুর রহমানের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহোযোগিতায় প্রায় ১ ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোউ অগ্নিদগ্ধ বা আহত হননি। অগ্নিকাডে ৬ পরিবারের টিনের তৈরী বসত ঘর পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্তরা হলেন, কামাল মিয়া, রঙ্গি বিবি, হালিমা খাতুন, রুন বেগম,মতিন মিয়া ও হাবিবুর রহমান। তারা জানান, সবই শেষ, শুধু ভাত নয়, পুড়ে গেছে স্বপ্নও,সহায় সম্বল হারিয়ে এখন নিঃস্ব ৬ পরিবারের মানুষ। আকস্মিক এই বিপদে এখন কোথায় যাবেন, কী করবেন তা নিয়ে দিশেহারা তারা। 

এ সময় ক্ষতিগ্রস্ত কামাল মিয়া জানান,‘আগুনে আমাদের ৬ পরিবারের সব সবকিছু ক্ষতিগ্রস্ত  হয়ে গেছে,পরনের কাপড় ছাড়া অন্য কিছু নাই। সব পরিবার মিলে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ বলেন, পৌরসভার পক্ষ থেকে তাদের ৬ পরিবারের মাঝে চাল, ডাল, তেল, বস্ত্রসহ প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। ঘর তেরী করে দেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। তাদের কোনো অসুবিধা হবে না। আমি তাদের সব সময় খোঁজ খবর রাখছি। 

 উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে রান্নার চুলা অথবা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হাবিবুর রহমানের ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। স্থানীয় এলাকাবাসী ও কমলগঞ্জ ফায়ার সার্ভিসের সহোযোগিতায় প্রায় ১ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোউ অগ্নিদগ্ধ বা আহত হননি। অগ্নিকাডে৬ পরিবারের টিনের তৈরী বসত ঘর পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান বিভাগ থেকে সাথে সাথে ৫ হাজার টাকা করে সহযোগিতা করা হয়েছে। পরবর্তীতে আরও সহযোগিতা করা হবে।


বাবু/এএস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy