আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা

2023-10-12T13:22:14+00:00
2023-10-12T13:22:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গলে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ১:২২ পিএম   (ভিজিট : ১৫২)
X


আসন্ন শারদীয় দুর্গাপুজা উদযাপন উপলক্ষ্যে শ্রীমঙ্গলে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের কনফারেন্স হলে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রীতি সভায় সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভাপতি আলী রাজিব মাহমুদ মিঠুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন উপজেলা  সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য সচিব ও এসি ল্যাণ্ড সন্দ্বীপ তালুকদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি ডা. হরিপদ রায়, সাধারন সম্পাদক শ্রীপদ দেব।

মতবিনিময় সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন ও আনন্দমুখর করতে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। সম্প্রীতির বন্ধন বজায় রেখে সকল শ্রেণী, পেশা, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আসন্ন দুর্গাপূজা উদযাপনের  অনুরোধ জানানো হয়।

সভায় আসন্ন দুর্গাপূজায় যানজট নিয়ন্ত্রণ, প্রতিটি পুজামণ্ডপে স্বেচ্ছাসেবক, পুলিশ ও আনসার মোতায়েনসহ  দুর্গাপূজায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সভায় শ্রীমঙ্গলের বিভিন্ন পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, শিক্ষক, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত: এবার শ্রীমঙ্গল উপজেলায় ১৭৩টি পুজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy