ডোমারে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১অক্টোবর) বিকাল পাচঁটায় ইউনিয়ন পরিষদ

2023-10-12T14:45:52+00:00
2023-10-12T14:45:52+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ডোমারে ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
রতন কুমার রায়, ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ২:৪৫ পিএম   (ভিজিট : ৪২৪)
X


বাংলাদেশ আওয়ামী যুবলীগ নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১অক্টোবর) বিকাল পাচঁটায় ইউনিয়ন পরিষদ মাঠে সভার আয়োজন করেন বোড়াগাড়ী ইউনিয়ন যুবলীগ।

ইউনিয়ন শাখার সভাপতি ইকবাল হোসেন মুকুলের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অনাথ চন্দ্র রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক রফিকুজ্জামান রুবেল।

এসময় যুগ্ন আহবায়ক গনেশ কুমার আগরওয়ালা,মটুকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি বাদশা আলমগীর, পৌর যুবলীগের আহবায়ক আসাদুজ্জামান রাসেল, বোড়াগাড়ী ৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি জয়নাল আবেদীন, ২নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সুমন প্রমূখ বক্তব্য দেন।

বর্ধিত সভায় উপস্থিত নেতাকর্মীদের মতামতের ভিত্ত্বিতে উল্লেখিত ইউনিয়ন যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করেন প্রধান অতিথি রফিকুজ্জামান রুবেল। প্রধান অতিথি জানান দ্রুত সময়ের মধ্যে একটি আহবায়ক কমিটি দেওয়া হবে। আহবায়ক কমিটি ওয়ার্ড কমিটিগুলো সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি দেওয়া হলে ইউনিয়ন শাখার যুবলীগের  পূর্নাঙ্গ কমিটি দেওয়া হবে।

বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy