নান্দাইলে বাস চাপায় নারী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন

ময়মনসিংহ ব্যুরো

সারাবাংলা

ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খুকি আক্তার সুমি(১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন।

2023-10-12T19:30:00+00:00
2023-10-12T19:30:00+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
নান্দাইলে বাস চাপায় নারী নিহত, উত্তেজিত জনতার বাসে আগুন
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:৩০ পিএম   (ভিজিট : ১৮৯)
X

ময়মনসিংহের নান্দাইলে বাস-অটোরিকশা সংঘর্ষে খুকি আক্তার সুমি(১৯) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৫ জন। এই ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার দুপুরে নান্দাইলের কানুরামপুর-ত্রিশাল সড়কের বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খুকি আক্তার সুমি ওই উপজেলার চর ভেলামারি গ্রামের খোকন মিয়ার মেয়ে।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, দুপুরের দিকে কানুরামপুর থেকে শালবন পরিবহনের একটি বাস ত্রিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে বেতাগৈর ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খুকি আক্তার সুমির মৃত্যু হয়। এসময় অটোরিকশার চালকসহ ৫ জন আহত হয়। পরে বিক্ষুব্ধ জনতা আহতদের হাসপাতালে পাঠিয়ে বাসে আগুন ধরিয়ে দেয়। 

খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টার চেষ্টায় বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনার পর সড়কে যান চলাচল ঘন্টাখানেক বন্ধ ছিল।

ওসি মো. রাশেদুজ্জামান বলেন, বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy