ধামরাইয়ে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু

ধামরাই প্রতিনিধি

সারাবাংলা

ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমিনুর হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ৫টার

2023-10-12T19:31:52+00:00
2023-10-12T19:31:52+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে ডেঙ্গুতে ব্যবসায়ীর মৃত্যু
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:৩১ পিএম   (ভিজিট : ২৪২)
X

ধামরাইয়ে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আমিনুর হোসেন (৩৭) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেলে ৫টার দিকে সাভার এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (লাইফ সাপোর্টে) তার মৃত্যু হয়।

আমিনুর হোসেন ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের পানকাত্তা এলাকার কালু মিয়ার ছেলে। তিনি বিবাহিত তার তিন বছর বয়সের একটি ছেলে ও ৬ মাস বয়সের একটি মেয়ে আছে। তিনি পানকাত্তা এলাকায় মুদি মালের ব্যবসা করতেন।

এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ডিউটি ম্যানেজার শফিকুল ইসলাম জানান, ‘ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ সকালে হাসপাতালে নিয়ে আসলে আমিনুর হোসেনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে বিকেল ৫ টার দিকে তিনি মারা যান।’

আমিনুরের স্বজনরা জানান, (১২ অক্টোবর) সকালে জ্বরের কারণে আমিনুর মাথা ঘুরে পরে যায়। সকালেই তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রেখেছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy