অবৈধভাবে জমি দখলের মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা

বাসন (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

অবৈধভাবে জমি দখলের মামলায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচা বাজার আরৎদার মালিক গ্রুপের সভাপতি ও শ্রমিকলীগ নেতা আবদুস

2023-10-12T19:50:11+00:00
2023-10-12T19:50:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
অবৈধভাবে জমি দখলের মামলায় কারাগারে শ্রমিকলীগ নেতা
বাসন (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩, ৭:৫০ পিএম   (ভিজিট : ৩২৩)
X

অবৈধভাবে জমি দখলের মামলায় গাজীপুর চান্দনা চৌরাস্তা এলাকার কাঁচা বাজার আরৎদার মালিক গ্রুপের সভাপতি ও শ্রমিকলীগ নেতা আবদুস সোবাহানকে আটক করা হয়েছে। 

বৃহস্পতিবার (১২ অক্টোবর) গাজীপুর মহানগর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন। আরেক আসামি, শাহনাজ পারভিন আদালতে আসেননি। সিআইডি প্রতিবেদন অনুসারে, একাধিক অভিযোগ এর সত্যতা পাওয়ায় ও চুক্তিনামা দলিল জাল সম্পাদন করায় আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। 

জানা যায়, মামলার বাদি নুরুল হক এর ৭২ শতাংশ সম্পত্তির একটি মার্কেট আব্দুস সোবাহান গং প্রায় অনেক বছর যাবৎ জবরদখলে রেখেছে। চুক্তিপত্র দলিল জাল সম্পাদন করার কারণে এ মামলাটি দায়ের করেন নুরুল হক। 

এছাড়াও জানা যায়, বেশ কিছুদিন আগে জাতীয় গণমাধ্যমে তার অপকর্মের তথ্যবহুল সংবাদ প্রকাশ করা হয়। অতঃপর নুরুল হক বাদী হয়ে আমলি আদালতে  মামলা নং৭৫৮ দায়ের করেন। সিআইডির  প্রতিবেদন অনুসারে আনিতো প্রত্যেকটি অভিযোগ সত্য প্রমাণিত হয়। যার জেড়ে অতিরিক্ত চিপ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে আব্দুস সোবাহানকে জেল হাজতে পাঠানো হয়েছে এবং অপর আসামি আব্দুস সালামের অস্থায়ী জামিন মঞ্জুর করেন। 

এলাকাবাসি আব্দুস সোবাহানের বিরুদ্ধে নানান অভিযোগ তুলে বলেন,  এক সময় মুরগির দোকানদার থাকলেও আজ সে  কোটিপতি। চাঁদাবাজি, ছিনতাই, জমি দখল, টেন্ডারবাজি, ইত্যাদি নানান অপকর্মে প্রায় ২০ বছর যাবৎ চৌরাস্তা বাসীকে অতিষ্ঠ করছিল। তার জবরদখলকৃত চান্দনা চৌরাস্তায় অবস্থিত হক মার্কেট এর মূল মালিক নুরুল হক নুর। বেশ কয়েক বছর আগে নুরুল হক কে মারধর করে বাজার থেকে সরিয়ে দিয়ে জবর দখল করেন ক্যাডার বাহিনীর ক্ষমতায়। এই মার্কেট থেকে এখনো প্রতিদিন ৩০০ ক্যাডার বাহিনীকে ৫০০-১০০০ হাজার করে টাকা দেওয়া হয়। এলাকাবাসি আব্দুস সোবাহানের কঠোর বিচারের দাবি জানায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy