রাজবাড়ীতে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদফতরের জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৪ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের

2023-10-14T20:12:14+00:00
2023-10-14T20:12:14+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে চার প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদফতরের জরিমানা
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৮:১২ পিএম   (ভিজিট : ১৬৯)
X

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে ৪ প্রতিষ্ঠান মালিককে জরিমানা করা হয়েছে। শনিবার (১৪ অক্টোবর) রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসানের নেতৃত্বে রাজবাড়ী শহরের আড়ৎ পট্টি এলাকার মেসার্স আরাফাত কৃষি ভান্ডারের মালিক কে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫১ ধারায় ৩ হাজার টাকা, বড়বাজার ভাজনচালা এলাকার গাউছিয়া স্টোর মালিককে একই ধারায় ৫শ টাকা ও একই এলাকার  মেসার্স রাজু মেডিকেল কর্ণারের মালিককে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ৪৫ ধারায় ৩হাজার টাকা এবং শহরের দুধ বাজার এলাকার মেসার্স মাইনুদ্দিন স্টোর মালিককে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারার লঙ্ঘনজনিত অপরাধে ৫শত টাকা করে মোট ৪ প্রতিষ্ঠান মালিক কে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

রাজবাড়ী ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারি পরিচালক কাজী রকিবুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় রাজবাড়ী শহরের ৪টি প্রতিষ্ঠান মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং সকলকে ভোক্তা সংরক্ষন আইন মেনে চলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।  জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy