পি‌রোজপু‌রে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু

পিরোজপুর প্রতিনিধি

সারাবাংলা

পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধ‌রে হামলায় ইব্রাহীম সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শ‌নিবার সন্ধ‌্যায় খুলনা

2023-10-15T19:32:16+00:00
2023-10-15T19:32:16+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পি‌রোজপু‌রে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধের মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৪৩)
X

পিরোজপুরের ইন্দুরকানীতে জমিসংক্রান্ত বিরোধের জের ধ‌রে হামলায় ইব্রাহীম সরদার (৬৫) নামে এক বৃদ্ধের  মৃত্যু হয়েছে। শ‌নিবার সন্ধ‌্যায় খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়। নিহত ইব্রাহীম সরদার উপজেলার বা‌লিপাড়া ইউ‌নিয়‌নের ঢেপসাবুনিয়া গ্রামের মৃত ইসমাইল সরদারের ছেলে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, জমাজ‌মি নি‌য়ে দুলাল সরদারের সাথে দীর্ঘদিন যাবত একই গ্রামের চাচাতো ভাই ইব্রাহীম সরদারদের বিরোধ চলে আসছে। শনিবার সকালে ইব্রাহীম ওই বি‌রোধীয় জ‌মির সুপারি পাড়তে গে‌লে প্রতি‌বেশি দুলাল ও তার সহযোগীরা দেশীয় বল্লম দ্বারা ইব্রাহীমের উপর অতর্কিত হামলা চালিয়ে গুরুতর আহত করে। 

পরিবা‌রের লোকজন গুরুতর আহত ইব্রাহীম সরদারকে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খুলনা ২৫০ শয্যা হাসপাতালে প্রেরণ করেন। শনিবার সন্ধ্যা ৭ টার দিকে চি‌কিৎসাধীন অবস্থায় ইব্রাহীম সরদার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‌্যু হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ঢেপসাবুনিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় ইব্রাহীম সরদার নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে এবং তিন জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy