চট্টগ্রামে বিএনপি ভেঙ্গে নতুন দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম

কামরুজ্জামান রনি, চট্টগ্রাম

সারাবাংলা

চট্টগ্রাম থেকে নতুন দলের আত্মপ্রকাশ করেছে বিএনপি নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন। ‘প্রগতিশীল গণতান্ত্রিক

2023-10-15T20:46:08+00:00
2023-10-15T20:46:08+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বিএনপি ভেঙ্গে নতুন দল প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম
কামরুজ্জামান রনি, চট্টগ্রাম
প্রকাশ: রোববার, ১৫ অক্টোবর, ২০২৩, ৮:৪৬ পিএম   (ভিজিট : ৪৩২)
X

চট্টগ্রাম থেকে নতুন দলের আত্মপ্রকাশ করেছে বিএনপি নেতা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ভিপি নাজিম উদ্দিন। ‘প্রগতিশীল গণতান্ত্রিক ফোরাম’ নামের এই রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রা শুরুর আগে সংবাদ সম্মেলন করে আসন্ন নির্বাচনে অন্তত ১০০ আসনে প্রার্থী দেয়ার ঘোষনা দেন দলটির নেতারা।

রোববার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিজেদের দলের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন দলের চেয়ারম্যান ভিপি নাজিম উদ্দিন। এসময় মঞ্চে অন্যান্যের মধ্যে চাকসু জিএস আজিম উদ্দিন আহমেদ। 

সংবাদ সম্মেলন নাজিম উদ্দিন বলেন, ঢাকায় নবগঠিত দলের কনভেনশনে ১০১ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হবে। 

জানা গেছে, এই নতুন দলের খাতায় ইতিমধ্যে নাম লিখিয়েছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক নেতা ও সাবেক মন্ত্রী আরিফ মঈন উদ্দিন সহ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা বিএনপির অনেক সাবেক নেতা রয়েছেন।  এছাড়া বেশ ক'জন জাতীয় পার্টির নেতার পাশাপাশি দুই একজন সাবেক আওয়ামী লীগ নেতাও রয়েছেন৷ 

ভিপি নাজিম উদ্দিন জানান, ইতিমধ্যে একশ আসনে সংসদ সদস্য প্রার্থী হওয়ার মতো নেতা আমাদের দলে আছে। আমরা নিবন্ধন নিতে চেষ্টা করবো। তবে এখন নিবন্ধন বন্ধ থাকায় আমরা অন্য দলগুলোর সঙ্গে আলাপ করছি। বিষয়টি নিয়ে মহাজোটের সঙ্গেও আলাপ করবো। নিবন্ধন না পেলেও আমরা যে কোনও জোটে থাকতে চাই।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সদস্য সচিব চাকসুর সাবেক জিএস  আজিম উদ্দিন আহমেদ। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সংকট থেকে পরিত্রাণের উপায় হিসেবে একটি গণতান্ত্রিক ধারার উন্মেষ সময়ের দাবি। তাই আমরা সমমনা, দীর্ঘদিনের আন্দোলন সংগ্রামের সহযোদ্ধারা একত্রিত হয়ে একটি ভিন্ন ধারার রাজনৈতিক প্লাটফর্ম গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছি। বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy