নয়াপল্টনে যুব সমাবেশ শুরু

বুলেটিন নিউজ ডেস্ক

রাজধানী

এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।সোমবার দুপুর

2023-10-16T14:23:31+00:00
2023-10-16T14:23:31+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নয়াপল্টনে যুব সমাবেশ শুরু
বুলেটিন নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ২:২৩ পিএম   (ভিজিট : ২০২)
X


এক দফা দাবিতে ঢাকায় যুব সমাবেশ করছে জাতীয়তাবাদী যুবদল। সমাবেশে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

সোমবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। বেলা ১১টার পর থেকেই সমাবেশস্থলে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা আসতে শুরু করেন।

এদিকে সমাবেশ ঘিরে নয়াপল্টনে এলাকায় কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থানে রয়েছেন তারা।

যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাবু/এ.এস





  বিষয়:   নয়াপল্টন  যুব সমাবেশ 



Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy