যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা প্রভাষক নিহত

শহিদ জয়,যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪৮) নামে

2023-10-16T15:43:30+00:00
2023-10-16T15:43:30+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
যশোরের মনিরামপুরে দুর্বৃত্তদের গুলিতে যুবলীগ নেতা প্রভাষক নিহত
শহিদ জয়,যশোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৩:৪৩ পিএম   (ভিজিট : ২৯৮)
X

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক এবং নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি উদয় শংকর বিশ্বাস (৪৮) নামে এক নেতা  দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন।

আজ সোমবার (১৬ অক্টোবর) সকাল ৭টার দিকে মনিরামপুর উপজেলার পাঁচকড়ি গ্রামের বৈকালী সড়কে এ ঘটনা ঘটে। নিহত উদয় শংকর পাঁচকড়ি গ্রামের রনজিৎ বিশ্বাসের ছেলে ও নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান,টেকারঘাটে প্রতিদিন ভোরে বাজার বসে। বিশেষ করে ফজরের নামাজের পরপরই এখানে মাছ বাজার জমে ওঠে। আজ সোমবার ভোরে উদয় শংকর ওই বাজারে মাছ কিনতে আসেন। সকাল ৭টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বৈকালী সড়কে এলে দুর্বৃত্তদের গুলিতে আহত হন যুবলীগ নেতা উদয় শংকর।পেছন দিক থেকে উদয় শংকর বিশ্বাসকে গুলি করা হয়।

স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উদয় শংকরকে মৃত ঘোষণা করেন।

সম্প্রতি পাঁচকড়ি টেকারঘাট বালিকা বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উদয় শংকর বিশ্বাস। নির্বাচনের দুই মাসের মাথায় ওই বিদ্যালয়ে ৩টি নিয়োগ সম্পন্ন হয়েছে।

থানা যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু সাংবাদিকদের বলেন, ‘উদয় শংকর নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতির দায়িত্বে রয়েছেন।

মনিরামপুরের সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসেছেন, সন্ত্রাসীদের ধরতে পুলিশ অভিযানে মাঠে আছে। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ মনিরুজ্জামান ও যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার ঘটনাস্থল গেছেন এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে তারা জানান।



বাবু/এএস





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy