ফরিদপুরে ছাত্রী অপহরনের চেষ্টা, অপহরণকারী আটকসহ মাইক্রোবাসে আগুন

ফরিদপুর প্রতিনিধি

সারাবাংলা

ফরিদপুর শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে অপহরণকালে সহপাঠীদের বাধাঁর কবলে পরে অপহরকারীদের

2023-10-16T19:27:50+00:00
2023-10-16T19:42:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ফরিদপুরে ছাত্রী অপহরনের চেষ্টা, অপহরণকারী আটকসহ মাইক্রোবাসে আগুন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৭:২৭ পিএম  আপডেট: ১৬.১০.২০২৩ ৭:৪২ পিএম  (ভিজিট : ১৪৮)
X

ফরিদপুর শরহতলীর কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল থেকে অপহরণকালে সহপাঠীদের বাধাঁর কবলে পরে অপহরকারীদের গাড়ি রোধ করে গণধোলাই দেয় শিক্ষার্থীরা।

এসময় উত্তেজিত জনতা অপহরকারীদের ব্যবহৃত মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়।

আজ সোমবার সকাল ১০টার দিকে ফরিদপুর পৌরসভার ২নং ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টিতে এ ঘটনা ঘটে।

বিদ্যালয়ের শিক্ষক অমুল্য কুমার জানান, সোমবার সকালে কয়েকজন দুর্বৃত্ত একটি মাইক্রোবাসে করে আব্দুল আজিজ ইনস্টিটিউশনের দশম শ্রেণির এক ছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় সাহসিকতার সাথে ওই ছাত্রীর সহপাঠী ও স্থানীয়রা স্কুল মাঠের মধ্যে গাড়িটির গতিরোধ করে ধরে ফেলে। এসময় দুজন কে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে ও অন্যরা পালিয়ে যায়। পরে ক্ষুব্ধ সহপাঠী ও স্থানীয়রা মাইক্রোবাসে আগুন ধরিয়ে দেয়।

আটক আসামীরা হলো ফরিদপুর সদর উপজেলার ইশানগোপালপুর ইউনিয়নের জয়দেবপুর গ্রামের ইসমাইলের ছেলে মামুন(৪০) ও শহরের গোয়ালচামট এলাকার বাদশা মোল্লার ছেলে আলমগীর(৫২)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, একটি মাইক্রোবাস নিয়ে কয়েকজন দুর্বৃত্ত ওই স্কুলের এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করে। সহপাঠীদের বাধার মুখে তারা ব্যর্থ হয়। সেসময় দুইজনকে আটক করে গণধোলাই দেয় স্থানীয় ও শিক্ষার্থীরা। তাদের মধ্যে গুরুতর আহত একজনকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্বৃত্তদের ব্যবহৃত মাইক্রোবাসটি আগুন দিয়ে পুড়িয়েছে শিক্ষার্থীরা। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনা তদন্ত চলছে এর সাথে জড়িত অন্যদেরকে গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy