ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আমান্য করায় ৭৭ জেলের কারাদণ্ড

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৭৭ জেলেকে কারাদণ্ড দেওয়া

2023-10-16T19:36:27+00:00
2023-10-16T19:51:56+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ইলিশ ধরায় নিষেধাজ্ঞা আমান্য করায় ৭৭ জেলের কারাদণ্ড
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ৭:৩৬ পিএম  আপডেট: ১৬.১০.২০২৩ ৭:৫১ পিএম  (ভিজিট : ১৬৪)
X

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের সময় বরিশালের বিভিন্ন নদীতে অভিযান পরিচালনা করে এ পর্যন্ত ৭৭ জেলেকে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তাদের কাছ থেকে ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বিভাগীয় মৎস্য অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর থেকে ১৬ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত বরিশাল বিভাগে ৪৩৭টি অভিযান পরিচালনা করা হয়েছে এবং ১৫৯টি মোবাইল কোর্ট করা হয়েছে। গেলো চারদিনে বরিশাল বিভাগে ৬৬ বার বি‌ভিন্ন মৎস্য অবতরণ কেন্দ্র, ৮০৬ বার বি‌ভিন্ন মাছঘাট, ১ হাজার ৩৫৭ বার বি‌ভিন্ন আড়ত ও ৮৭১ বার বি‌ভিন্ন বাজার পরিদর্শন করেছেন মৎস্য অধিদপ্তরে জেলা ও উপজেলা কার্যালয়ের কর্মকর্তারা।

এসময় অভিযানে ৯০৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে। পাশাপাশি ৯১ লাখ ২২ হাজার ২০০ টাকা মূল্যের ৪ লাখ ২০ হাজার ২০০ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।

গোটা অভিযানে এখন পর্যন্ত ৮৫টি মামলায় ৭৭ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপা‌শি ৯৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া জব্দ হওয়া সামগ্রী নিলাম করে আয় হয়েছে ১ হাজার ৬ শত টাকা।

মৎস্য বিভাগের সহকারী পরিচালক মো. নাসিরউদ্দিন জানান, ১১ অক্টোবর দিনগত মধ্যরাত থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত উপকূলের ৭ হাজার বর্গ কিলোমিটারের মূল প্রজনন স্থলসহ সারাদেশে ইলিশ আহরণ, পরিবহণ ও বিপণন নিষিদ্ধ থাকছে। এসময় বরিশাল বিভাগের ৩ লাখ ৭ হাজার ৮৪১ জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হচ্ছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy