বাঞ্ছারামপুরে মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

বাঞ্ছারামপুরে মা ও দুই সন্তানকে গলা কেটে জবাই করে হত্যা করেছে।আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার

2023-10-17T13:30:18+00:00
2023-10-17T13:30:18+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১:৩০ পিএম   (ভিজিট : ১৬৯)
X

বাঞ্ছারামপুরে মা ও দুই সন্তানকে গলা কেটে জবাই করে হত্যা করেছে।আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্ছারামপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী গ্রামে এই ঘটনা ঘটে। 

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতরা হলেন— সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)। 

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব প্রবাসে রয়েছেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। সকালে কাজের লোক এসে দেখেন বিল্ডিংয়ের গেট লাগানো। অনেক ডাকাডাকি করলেও গেইট খুলছিল না। পরে বাড়ির অন্যান্য লোকজনকে নিয়ে চেষ্টা করে গেট খুলে সবাই ভেতরে ঢুকেন। ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝেতে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম এই ঘটনায় রহস্য উদ্ধার করতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে।পুলিশ লাশ উদ্বার করেছে।

বাবু/এমএ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy