বিলুপ্ত শতবর্ষী রাস্তা সংস্কার

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালীর দশমিনায় বাড়ীর অভ্যন্তরে চলাচলের শতবর্ষী পুরাতন বিলুপ্ত রাস্তাড সংস্কার করে জন চলাচলের জন্য উম্মুক্ত করলেন সাবেক উপজেলা

2023-10-17T15:51:31+00:00
2023-10-17T15:51:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিলুপ্ত শতবর্ষী রাস্তা সংস্কার
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৩:৫১ পিএম   (ভিজিট : ৩৩৩)
X

পটুয়াখালীর দশমিনায় বাড়ীর অভ্যন্তরে চলাচলের  শতবর্ষী পুরাতন বিলুপ্ত রাস্তাড সংস্কার করে জন চলাচলের জন্য উম্মুক্ত  করলেন সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী।

জানা যায়, উপজেলা সদরের ঐতিহ্যবাহী মরহুম রোকনউদ্দিন চৌধুরীর  বাড়ির  ১৮৭০ সালের পুরাতন  রাস্তাটি একসময়ে এলাকার কৃষক ও সাধারণ মানুষ কৃষিপণ্যসহ যাবতীয় পণ্য আনা নেওয়ার কাজে রাস্তাটি ব্যবহার করতো। 

জানা যায়,  রোকনউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর ওই বাড়ির একাধিক লোকজন রাস্তাটি বন্ধ করে দেয়। বর্তমানে  সে রাস্তাটির পাশেই রয়েছে কবরস্থান মসজিদ ও বাগান। 

চলাচল করার জন্য কোন পথ না থাকায় শত বছরের পুরাতন রাস্তাটি সংস্কার করে এটি জনচলাচলের ব্যবহার উপযোগী করে চলাচলের জন্য উম্মুক্ত করে দেন এই সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান।

রেজাউল করিম চৌধুরী বলেন, এই বাড়ির আগে অনেক সুনাম ছিল। বর্তমানেও আছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পূর্বপুরুষের কিছু গড়া স্মৃতি বিলুপ্তির পথে ছিল। দেখভাল করার মত কোন মানুষ খুঁজে পাওয়া যায়নি, তাই রাস্তাটি সংস্কার করে জনচলাচলের উপযোগী করলাম। রাস্তাটি এলাকাবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy