আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাবাংলা

শারদীয় দুর্গাপূজা উপলক্ষেচারদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদকের যৌথ

2023-10-17T17:22:11+00:00
2023-10-17T17:22:11+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৫:২২ পিএম   (ভিজিট : ১৫৮)
X

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চারদিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বন্দরের আমদানি-রপ্তানিকারক  অ্যাসোসিয়েশন ও সিএন্ডএফ এজেন্ট  অ্যাসোসিয়েশনের  সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২১ অক্টোবর (শনিবার) থেকে ২৪ অক্টোবর ( মঙ্গলবার) পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সবধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।  ২৫ আগস্ট  (বুধবার)  পুনরায় বন্দরে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে। 

এদিকে, লক্ষ্মীপূজা উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবর বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলে বিজ্ঞপ্তিতে আরো বলা হয়।

স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও স্থানীয় যুবলীগ নেতা মোঃ শফিকুল ইসলাম বলেন, পূজা উপলক্ষে  দুই দেশের ব্যবসায়িদের সিদ্ধান্তে বন্দরে  আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।  

বাবু/এমএ





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy