নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

রাজধানী

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। তারা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০) ও মো.

2023-10-17T18:06:58+00:00
2023-10-17T18:06:58+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নারায়ণগঞ্জে বিস্ফোরণে দগ্ধ আরও দুজনের মৃত্যু
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ৬:০৬ পিএম   (ভিজিট : ১৭৬)
X

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রি-রোলিং মিলে বিস্ফোরণে দগ্ধ আরও দুইজন মারা গেছেন। তারা হলেন- মো. সাইফুল ইসলাম (৩০) ও মো. শরিফুল ইসলাম (৩২)। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বেলা ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাইফুল ও শরিফুলের শরীরের যথাক্রমে ৬০ এবং ৫৭ শতাংশ দগ্ধ ছিল।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটের চিকিৎসক মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার (১৩ অক্টোবর) রাত ৩টার দিকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল সৈয়দপাড়া এলাকার শারমিন রি-রোলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে মোহাম্মদ মোজাম্মেল (৩০), মো. সাইফুল ইসলাম (৩০), মো. শরিফুল ইসলাম (৩২), মো. জাকারিয়া (২০) ও মো. ইকবাল হোসেন (২৫) দগ্ধ হন। 

পরে তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটটে ভর্তি করা হলে গতকাল মোজাম্মেল মারা যান। তার শরীরের ১০০ ভাগ দগ্ধ ছিল। দগ্ধ বাকি দুজনের মধ্য জাকারিয়ার ৩৫ ও ইকবালের শরীরে ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা বলেন, বিস্ফোরণের ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ক্ষতিগ্রস্তরা মামলা করলে পুলিশ সহযোগিতা করবে।

বাবু/এমএ





Loading...
Loading...


রাজধানী এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy