ডিমলায় শেখ রাসেলের জন্মদিন পালন

বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)

সারাবাংলা

নীলফামারীর ডিমলায় শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন

2023-10-18T15:23:06+00:00
2023-10-18T15:23:06+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ডিমলায় শেখ রাসেলের জন্মদিন পালন
বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী)
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৩:২৩ পিএম   (ভিজিট : ২৩৪)
X

নীলফামারীর ডিমলায়  শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ডিমলা বিজয় চত্ত¡রে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত প্রধান অতিথি হিসেবে ছিলেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

অন্যান্যদের ছিলেন- ভাইচ চেয়ারম্যান নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়শা সিদ্দিকা, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আখতার, ওসি লাইছুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ রাশেদুজ্জামান (রাসেদ), প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মদন কুমার রায়, যুবলীগের যুগ্ম আহবায়ক ফেরদৌস পারভেজ সহ ১০টি ইউপি চেয়ারম্যান, বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠন, এনজিও কর্মী, সাংবাদিকবৃন্দ  ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy