ঘোড়াঘাটে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার

মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বুধবার সকাল ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রীজ

2023-10-18T15:32:40+00:00
2023-10-18T15:32:40+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে নদী থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
মাহতাব উদ্দিন আল মাহমুদ,ঘোড়াঘাট (দিনাজপুর)
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৩:৩২ পিএম   (ভিজিট : ১৪৮)
X

দিনাজপুরের ঘোড়াঘাটে আছিয়া বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

বুধবার সকাল ঘোড়াঘাট-পলাশবাড়ী সড়কের ত্রিমোহনী ব্রীজ এলাকায় নদীর কিনারা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত আছিয়া বেগম (৬০) গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম মির্জাপুর গ্রামের মৃত খোররাম উদ্দিনের স্ত্রী।

নিহতের ভাতিজা সিদ্দিকুর রহমান জানান, গত সোমবার সকালে বাড়ির পাশ দিয়ে যাওয়া করতোয়া নদী কোমর সমান পানিতে হেঁটে পার হয়ে পাশের টেংরা গ্রামে গিয়েছিলেন আছিয়া। ওই গ্রামের এক ব্যক্তির কাছে টাকা পেতেন তিনি। সেই টাকা চাইতেই গিয়েছিলেন বৃদ্ধা। তবে ফেরার পথে নদী পার হতে গিয়ে নিখোঁজ হয়ে যান আছিয়া বেগম। 

ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সহযোগীতায় নদীর বিশাল অংশ জুড়ে সোমবার ও মঙ্গলবার উদ্ধার অভিযান চালানো হয়। তবে খুঁজে পাওয়া যায়নি তাকে।

ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার বলেন, স্থানীয়র মাধ্যমে খবর পাই যে, করতোয়া নদীতে একটি মরদেহ ভাসছে। তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ উদ্ধার করি। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরাও ঘটনাস্থলে এসেছেন।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, নদীতে নিখোঁজের পর অনেক খোঁজাখুঁজি করেও কোন সন্ধান না পেয়ে নিহতের পরিবার পলাশবাড়ী থানায় একটি সাধারন ডায়েরি (জিডি) করেছিলেন। ওই থানার কর্মকর্তার সাথে আমাদের কথা হয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy