বাঞ্ছারামপুরে মা ও ২ ছেলেকে হত্যা, আটক ১

এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া

সারাবাংলা

মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাগ্নির জামাইকে আটক করেছে পুলিশ। তার নাম জহিরুল ইসলাম। তিনি নিহত

2023-10-18T18:55:48+00:00
2023-10-18T18:55:48+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাঞ্ছারামপুরে মা ও ২ ছেলেকে হত্যা, আটক ১
এনায়েত খান, ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশ: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৬:৫৫ পিএম   (ভিজিট : ১৮৬)
X

মা ও দুই ছেলেকে কুপিয়ে হত্যার ঘটনায় ভাগ্নির জামাইকে আটক করেছে পুলিশ। তার নাম জহিরুল ইসলাম। তিনি নিহত জেকি আক্তারের বড় বোনের মেয়ের জামাই। নরসিংদীর মাধবদীতে শ্বশুরবাড়ি থেকে মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

জহিরুল ইসলামের বাড়ি নরসিংদী সদর উপজেলার মাধবদী থানার আলগীরচর গ্রামে।বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম এ তথ্য নিশ্চিত করেন। হত্যার ঘটনায় জেকি আক্তারের বাবা আবুল হোসেন বাদী হয়ে মঙ্গলবার রাতে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে বাঞ্ছারামপুরের আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী দক্ষিণপাড়ার সৌদি প্রবাসী শাহ আলমের বাড়ির দরজা ভেঙে মা ও দুই ছেলেসহ তিনজনের  মরদেহ উদ্ধার করে পুলিশ। 

জেকি আক্তারের ভাই শামীম আহমেদ বলেন, ‌‘জহিরুল আমার বড় বোন শিল্পীর মেয়ে আনিকার জামাই। ভাগ্নির বিয়ের পর শ্বশুরবাড়িতে সমস্যা হওয়ায় প্রায়ই আমার বোনের বাড়িতে এসে থাকত। জহির ও এ বাড়িতে নিয়মিত আসা-যাওয়া করত। সোমবার সকালে জেকির চর ছয়ানী গ্রামের বাড়িতে গিয়ে নাস্তা খেয়ে চলে আসে। আবার রাত আটটার দিকে আমার বোনের বাড়িতে যায়। সেখানে যাওয়ার কথা তার শাশুড়ি ও বউকে জানাতে নিষেধ করে। আমার বোন বিষয়টি আমার বড় বোন ও ভাগ্নিকে জানায়। 

এ কারণে জহিরুল বটি-দা দিয়ে কুপিয়ে আমার বোন ও দুই ভাগ্নেকে হত্যা করে পালিয়ে মাধবদী আমার বড় বোনের বাসা যায়। সেখান থেকে পুলিশ রাতে তাকে আটক করে। ভাগ্নের শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে বনিবনা না হওয়ায় আমার ভাগ্নি বেশিরভাগ সময় আমার বোনের বাড়িতে থাকত। এ নিয়ে জামাই ও ভাগ্নির মধ্যে বিরোধ চলছিল।’ 

মামলার বাদী ও জেকি আক্তারের বাবা আবুল হোসেন জানান, আমার মেয়ে ও নাতিদের পরিকল্পিতভাবে হত্যা করেছে জহিরুল। আমার নাতিনের বিয়ের পর থেকে সংসারে অশান্তি চলে আসছে।বাঞ্ছারাপুর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম জানান, জহিরুল নামের একজনকে আটক করা হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy