অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো হাইওয়ে পুলিশ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাবাংলা

ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে মহাসড়কের দুপাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে

2023-10-19T16:00:12+00:00
2023-10-19T16:00:12+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো হাইওয়ে পুলিশ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৪:০০ পিএম   (ভিজিট : ২৬৯)
X

ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড মোড়ে অভিযান চালিয়ে মহাসড়কের দুপাশে ফুটপাত দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে ওসি আকুল চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে ঢাকা সিলেট মহাসড়ক ও কুমিল্লা সিলেট মহাসড়কের দুপাশে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে হাইওয়ে পুলিশ। এ সময় প্রায় অর্ধশতাধিক দোকান উচ্ছেদ করা হয়। এদিকে কুমিল্লা সিলেট মহাসড়কের পাশে স্থানীয় কিছু অসাধু ব্যক্তি দোকান বসিয়ে দৈনিক ১৫০ থেকে ২০০ টাকা দোকান প্রতি চাঁদা আদায় করতো বলেও জানা যায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস জানান, মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রাখতে ও সড়ক দুর্ঘটনা এড়াতে এটা আমাদের চলমান প্রক্রিয়া আমরা মাঝে মধ্যে করি। গতকাল তাদেরকে বলা হয়েছে মহাসড়ক পাশ থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া জন্য কিন্তু তারা আমাদের কথা শুনেনি।

তিনি আরও জানান, হাইওয়ের আইনে বলা আছে মহাসড়কের যে ১০ মিটার ভিতরে যদি কোন স্থাপনা থাকে সরিয়ে নেওয়া ক্ষমতা দেওয়া আছে হাইওয়ে পুলিশকে। সেই হিসেবে আমরা মাঝে মধ্যে অভিযান পরিচালনা করি তাঁরও ধারাবাহিকতা আজ অভিযান পরিচালনা করে এসব স্থাপনা ভেঙে দেয়া হয়।

এ ধরনের অভিযান পর্যায়ক্রমে চলমান থাকবে বলেও জানান তিনি।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy