লোহাগড়ায় প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার

জান্নাতুল বিশ্বাস,নড়াইল

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামের নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে

2023-10-19T16:47:10+00:00
2023-10-19T16:47:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার
জান্নাতুল বিশ্বাস,নড়াইল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৪:৪৭ পিএম   (ভিজিট : ২২৩)
X

নড়াইলের লোহাগড়া উপজেলার চরশামুকখোলা গ্রামের নুর ইসলাম ওরফে নুর মিয়া (৬০) নামে এক প্রতিবন্ধির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার চরশামুকখোলা গ্রামের মৃত আব্দুল বারিক শেখের ছেলে। পুলিশ লাশ উদ্বার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের চরশামুকখোলা গ্রামে ওই প্রতিবন্ধির নিজ বাড়ির ঘরে ফ্যানের হুকের সঙ্গে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুত্রে জানা গেছে, গত বধুবার দিবাগত রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌছিয়ে ওই প্রতিবন্ধির ঘরের দরজা ভেঙে ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে প্রাথমিক সুরতহাল শেষে লাশ থানায় নিয়ে আসা হয়।

লোহাগড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত প্রতিবন্ধীর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আতœহত্যা তা ময়না তদন্তের রির্পোট পেলে জানা যাবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy