কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের ৪০ হাজার টাকা পেল ৬ষ্ঠ শ্রেণির তৌহিদ

আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)

সারাবাংলা

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের সহায়তায় ৪০ হাজার টাকা পেল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তৌহিদ।বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলার

2023-10-19T16:59:48+00:00
2023-10-19T18:21:05+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের ৪০ হাজার টাকা পেল ৬ষ্ঠ শ্রেণির তৌহিদ
আসাদুল করিম মামুন, কেন্দুয়া (নেত্রকোনা)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৪:৫৯ পিএম  আপডেট: ১৯.১০.২০২৩ ৬:২১ পিএম  (ভিজিট : ২৪১)
X

নেত্রকোনার কেন্দুয়ায় প্রধানমন্ত্রীর শিক্ষা ট্রাস্টের সহায়তায় ৪০ হাজার টাকা পেল ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তৌহিদ। 

বৃহস্পতিবার(১৯ অক্টোবর) দুপুরে কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীর হাতে  প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ৪০ হাজার টাকার চেক তুলে দেন অধ্যক্ষ বাবুল আহম্মদ। এসময় অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

চেক প্রদান কালে গভর্ণিং বডির সদস্য মতিউর রহমান রঞ্জন প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে বলেন, আমাদের ক্ষুদে এই শিক্ষার্থী এটাকার বিনিময়ে উন্নত চিকিৎসা নেয়ার সুযোগ পাবে। 
সহকারী অধ্যাপক কামরুল কবীর ভূঞা বলেন, আমরা আমাদের একজন শিক্ষার্থীকে সামান্য হলেও সহযোগিতা পাইয়ে দিতে পেরেছি এজন্য আনন্দিত এবং কৃতজ্ঞতা জানাই শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। 

শিক্ষার্থীর বাবা বাবুল মিয়া উপিস্থিত থেকে চেক গ্রহণ করেন এবং সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং তৌহিদের চিকিৎসার বিস্তারিত সকলকে অবগত করেন।  

উল্লেখ্য উপজেলার মাসক ইউনিয়নের মাসকা গ্রামের শিক্ষার্থী তৌহিদ সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণিতে পড়ে, কিছুদিন পূর্বে স্কুলে খেলতে গিয়ে চোখে আঘাত পায়। পরবর্তীতে শিক্ষক মন্ডলীর পরামর্শ ক্রমে অন-লাইনে প্রধানন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে আর্থিক অনুদানের আবেদন করে।

গত ১৭ অক্টোবর ৪০ হাজার টাকা অনুদানের একটি চেক সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ডাকযোগে পৌছেঁ।  উক্ত চেক আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে শিক্ষার্থী ও তার অভিভাবককে ডেকে এনে তাদের হাতে তুলে দেন স্কুল কর্তৃপক্ষ। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy