পূজায় যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান

আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল

সারাবাংলা

দুর্গাপূজাকে সামনে রেখে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেশ্রীমঙ্গলপৌরসভার বিভিন্ন সড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে অভিযান

2023-10-19T18:22:16+00:00
2023-10-19T18:22:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পূজায় যানজট নিরসনে ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে অভিযান
আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৬:২২ পিএম   (ভিজিট : ২০৯)
X

দুর্গাপূজাকে সামনে রেখে যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে  শ্রীমঙ্গল পৌরসভার  বিভিন্ন সড়ক ও ফুটপাত  দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টায়  পৌরসভার মেয়র মো. মহসিন মিয়া মধু'র নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

এ সময় শহরের  ভানুগাছ রোড, স্টেশন রোড  এবং হবিগঞ্জ রোডে অভিযান পরিচালনা করে  সড়ক ও সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ স্থাপনা  উচ্ছেদ করা হয়।

পুনরায় এসব স্থানে স্থাপনা তৈরি ও বিভিন্ন পন্যের পসরা বসিয়ে সাধারণ জনগণের চলাচল বাধাগ্রস্ত না করার আহ্বান জানান নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম।

 অভিযানে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর মো. আব্দুল জব্বার আজাদ ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy