রাজবাড়ীতে হত্যা মামলায় মা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড

মো. কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

রাজবাড়ীতে চাঞ্চল্যকর ছিদ্দুকুর রহমান ওরফে ছিদ্দিক সেখ হত্যা মামলায় তার স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম ও ছেলে সেলিম সেখ

2023-10-19T19:33:52+00:00
2023-10-19T19:33:52+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে হত্যা মামলায় মা-ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
মো. কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৭:৩৩ পিএম   (ভিজিট : ২৭৩)
X

রাজবাড়ীতে চাঞ্চল্যকর ছিদ্দুকুর রহমান ওরফে ছিদ্দিক সেখ হত্যা মামলায় তার স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম ও ছেলে সেলিম সেখ (১৮) কে দোষী সাব্যস্ত করে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড  একই সাথে গুম করার অপরাধে উক্ত আইনের ২০১ ধারায় উভয়কে ৩ বছরের কারাদণ্ড ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। রাজবাড়ী থানার মামলা নং- ২৭ ,২৮শে এপ্রিল ২০০৭ ও জি আর মামলা নং- ১৬৪/২০০৭ এবং দায়রা নং- ০১/২০০৯ ।

বুধবার (১৮ অক্টোবর) রাজবারী অতিরিক্ত দায়রা জজ-১ এর বিচারক জান্নাতুন লিলিফা আক্তার জাহান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষনার সময় স্ত্রী মোছাঃ ফিরোজা বেগম পলাতক ছিলেন । এ সময় ছেলে সেলিম সেখ কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

মামলা ও আদালত সূত্রে জানাগেছে, রাজবাড়ী সদর থানাধীন পাঙ্গাসিয়া গ্রামে ছিদ্দিক সেখের নিজ বাড়ীতে ছেলে ও স্ত্রী মিলে হত্যা করে লাশ মাটিতে পুতে রাখে। ২০০৭ সালের ৪ই এপ্রিল রাত ৩টার দিকে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। পরে ছেলে তাদের ছেলে সেলিম সেখ ঘুম থেকে উঠে ঘরে থাকা বাইসেকেলের ফ্রগ দিয়ে তার পিতা ছিদ্দিক সেখের ঘাড়ে বারি মারে পরে ছিদ্দিক সেখের স্ত্রী ছোলদা দিয়ে স্বামীর মাথায় ও পিঠে কোপ মারে। পরে ছিদ্দিক সেক মারা গেলে তার লাশ কাথা ও চাটাই দিয়ে বাড়ীর দক্ষিন পাশে নারকেল গাছের নিচে মাটিতে পুতে রাখে। ২০ থেকে ২৫ দিন পর সেখান থেকে দূর্গন্ধ ছড়ালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহত ছিদ্দিক সেখের মামাতো বোন আনোয়ারা বেগম বাদী হয়ে রাজবাড়ী থানায় মামলা দায়ের করে ।’





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy