আরএমপির উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে চায় এডিসি হেলেনা

রাজশাহী ব্যুরো

সারাবাংলা

উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী একাধারে দেশের সবচেয়ে গ্রীন সিটি, ক্লিন সিটি,শান্তির নগরী। এই শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অন্য অনেক

2023-10-19T21:24:20+00:00
2023-10-19T21:24:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আরএমপির উদ্যোগে ট্রাফিক ব্যবস্থাপনায় বড় পরিবর্তন আনতে চায় এডিসি হেলেনা
রাজশাহী ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:২৪ পিএম   (ভিজিট : ২৫২)
X

উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রাজশাহী একাধারে দেশের সবচেয়ে গ্রীন সিটি, ক্লিন সিটি,শান্তির নগরী। এই শহরের ট্রাফিক ব্যবস্থাপনা অন্য অনেক জায়গার চেয়েই বেশি জটিল। যানজট ও ট্রাফিক অব্যবস্থাপনায় নাকাল রাজশাহীর রাজপথ। এই অবস্থায় বড় পরিবর্তন আনতে চায় রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি)। তারা ট্রাফিক ব্যবস্থাপনা আরও সুন্দর করতে মনোযোগ দিয়েছে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি’র) উদ্যোগে কয়েকটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক সভা করেছে।বৃহস্পতিবার(১৯ অক্টোবর)অগ্রণী স্কুল এন্ড কলেজের ২৫০ জন ছাত্র ও ছাত্রীকে, বাল্যবিবাহ, নারী নির্যাতনের, অপহরন, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, আত্মহত্যা, ট্রাফিক আইন; মাদক সেবন প্রতিরোধে করনীয় সম্পর্কে  সচেতনতামূলক আলোচনা  সভা করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিসি হেলেনা আকতার (ট্রাফিক)। এসময় প্রধান অতিথি এইচএসসি শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে কলেজের প্রিন্সিপাল শিক্ষিকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী মডেল স্কুল এন্ড কলেজে ১৭০জন,রাজশাহী পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে ২৫০জন সরকারি প্রমথ নাত বালিকা উচ্চ বিদ্যালয়ে ২১৪ জন ছাত্রীকে নিয়ে বাল্যবিবাহ, নারী নির্যাতন, অপহরন, নিরাপদ ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার, আত্মহত্যা, মাদক সেবন প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা করেন।
উল্লেখ্য, এডিসি হেলেনা আকতার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) তে যোগদানের পর সচেতনামূলক নানা উদ্যোগ গ্রহণ করেছেন। তার প্রশংসনীয় উদ্যোগে রাজশাহী ট্রাফিক ব্যবস্থা প্রাণ ফিরে পেয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy