ঈশ্বরদীতে অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকাসহ আটক ৫

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

সারাবাংলা

ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের সামনে থেকে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ।

2023-10-20T15:03:56+00:00
2023-10-20T15:07:46+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈশ্বরদীতে অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকাসহ আটক ৫
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৩:০৩ পিএম  আপডেট: ২০.১০.২০২৩ ৩:০৭ পিএম  (ভিজিট : ১১৯)
X

ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের সামনে থেকে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষের ছিনতাই হওয়া টাকাসহ ছিনতাইচক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার  (১৯ অক্টোবর) ঈশ্বরদী থানা পুলিশ বিষয়টি স্থানীয় গণমাধ্যমকে অবহিত করেন। ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাসান বাসিরের নেতৃত্বে একটি অভিযানিক দল তাদের আটক করে। 

পুলিশ সূত্র জানায়,  গত সোমবার (১৬ অক্টোবর) ভোরে নিলফামারী জেলার সৈয়দপুর থানার সাওদিয়া হোটেল ও প্রিমিয়ার হোটেল থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত নগদ ৩ লক্ষ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী এই তথ্য নিশ্চিত করে জানান আটককৃতরা হলেন- খুলনা জেলার কামাল হোসেন, বিল্লাল হোসেন ও মামুন হোসেন এবং বাগেরহাট জেলার আলমগীর ও ঝালকাঠি জেলার জাকির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, গত ৯ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে ঈশ্বরদী শহরের স্টেশন রোডের সোনালী ব্যাংকের সামনে থেকে দাশুড়িয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলামের নিকট থেকে ৪ লাখ ৮০ হাজার ছিনিয়ে নেয় ছিনতাইকারী চক্রের সদস্যরা।

এই ঘটনায় ঈশ্বরদী থানায় মামলা দায়েরের পর থেকেই ছিনতাই চক্রকে ধরতে মাঠে নামে পুলিশ।  আটককৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy