চট্টগ্রামে বাণিজ্যিক পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পুরাতন সার্কিট হাউজের পাশ থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত শিশু পার্কটিকে উচ্ছেদের দাবিতে অপরাজেয় বাংলার উদ্যোগে

2023-10-20T19:15:13+00:00
2023-10-20T19:15:13+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে বাণিজ্যিক পার্ক অপসারণের দাবিতে মানববন্ধন
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩, ৭:১৫ পিএম   (ভিজিট : ৩২১)
X

চট্টগ্রামের মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত পুরাতন সার্কিট হাউজের পাশ থেকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহৃত শিশু পার্কটিকে উচ্ছেদের দাবিতে অপরাজেয় বাংলার উদ্যোগে মানববন্ধন করা হয়।

শুক্রবার (২০ অক্টোবর) চট্টগ্রাম নগরীর কাজীর দেউরীস্থ শিশু পার্কটির সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।  মানববন্ধনে দাবিটির প্রতি সংহতি জানিয়ে বীরমুক্তিযোদ্ধা বিএলএফ পংকজ কুমার দস্তিদার বলেন, “চট্টগ্রামের পুরাতন এই সার্কিট হাউজেই প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। মুক্তিযুদ্ধের পর সার্কিট হাউজের সামনে এ মাঠটিতে মুক্তিযোদ্ধারা এসে জড়ো হতেন। এ মাঠেই দেশের প্রথম বিজয় মেলার সূচনা হয়। সুতরাং এই ঐতিহাসিক স্থানটির আশপাশ থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করে এটিকে মহান স্বাধীনতার স্মৃতি সৌধ হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হোক।”

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি বলেন, বাংলাদেশ সৃষ্টির তথা স্বাধীনতা অর্জনে চট্টগ্রামের অনন্য অবদান থাকলেও এখানে স্বাধীনতার স্মৃতি চিহ্ন কিংবা স্বাধীনতার ইতিহাস, কৃষ্টি চর্চা কিংবা ভবিষ্যৎ প্রজন্মের জানার জন্য উল্লেখযোগ্য কোন স্মৃতি চিহ্ন বা স্মৃতি স্তম্ভ নেই। এছাড়া আপামর জনসাধারণের জন্য উন্মুক্ত মাঠের স্বল্পতা রয়েছে। শিশু পার্কের জায়গাটি উচ্ছেদ করে জায়গাটিতে উন্মুক্ত স্থানসহ মুক্তিযুদ্ধের একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক এবং মাঠ তৈরি করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার জোর দাবি জানান।

মো: মাসুদুল রানার সঞ্চালনায় এবং আব্দুল্লাহ আল তানিম চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্য বক্তারা বলেন, নগরের বিভিন্ন শ্রেণি পেশার মানুষের দাবি ছিল পার্কটি উচ্ছেদ করে জায়গাটি উন্মুক্ত করা হোক। তারা এ সময় পার্কটিকে ঘিরে নানান অনৈতিক কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ করেন। পাশাপাশি পার্কটি ভেঙে সর্বস্তরের মানুষের জন্য উন্মুক্ত করারও দাবি জানান অপরাজেয় বাংলা সংগঠনটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফয়সাল রফিক, মেহেদী হাসান, এমরান ইরান, রেজাউল ইসলাম রিপন, কুতুব উদ্দিন, মো: হানিফ, মো: মোরশেদ, মো: মারুফ, জিএস আমিনুল করিম, মিজানুর রহমান মিজান, মোস্তাফা করিম কাউসার, সুমিত বডুয়া, আরিফুল ইসলাম, মেহেদী হাসান মাসুদ, শাহাদাত শাওন, আজাদ হোসেন, আব্দুল মাজেদ রিদুয়ান, সংগঠনের সভাপতি ইফতেখার উল আলম আব্দুল হালিম সাগর, মিজানুর রহমান রহিম, ইব্রাহীম রুবেল, মো:তানবির হোসেন, মো: রিকন আহমেদ, ওমর ফারুক ফয়সাল, মো: শাকিল খান, সাজ্জাদুল ইসলাম সোহাগ, ওবায়দুল আলম শাকিল, মো:রিমন, নিজাম উদ্দিন রুবেল, মো: ফারুক, মো: হেলাল, জাহেদুল ইসলাম, আরিফ আহমেদ, মিজবাহ উদ্দিন, আদনান ফেরদৌস নাবিল, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা মুহাম্মদ শাকিল, সাফায়েত ফাহিম, যুবরাজ দাশ, মুহাম্মদ জালাল, আবু হানিফ সৌরভ, সালেক আহমেদ কফি আনান রাফি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy