পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন

পটুয়াখালী প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি

2023-10-21T11:54:48+00:00
2023-10-21T11:54:48+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া মারা গেছেন
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১১:৫৪ এএম   (ভিজিট : ১৫৩)
X


পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়া ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন তার মেঝ পুত্র, সাবেক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তারিকুজ্জামান মনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পেশায় একজন আইনজীবী ও বরেণ্য রাজনীতিবিদ। তিনি ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পটুয়াখালী-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদে সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

বাবু/এ.এস





  বিষয়:   পটুয়াখালী  শাহজাহান মিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy