কমলগঞ্জে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত
আলমগীর হোসেন, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ১:৩০ পিএম (ভিজিট : ২৯৮)

X
মৌলভীবাজারে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের হীড বাংলাদেশ নামক স্থানে বাহুবল যাবার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় মোটরসাইকেলের আরোহি সুশেন্দ্র দেবনাথ (৫২) নামে এক ব্যক্তির নিহত হয়েছেন। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়নের যোগীবিল গ্রামে। সে ওই এলাকার মৃত পরেশ দেবনাথ এর ছেলে।
ঘটনাটি ঘটেছে শনিবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও নামক এলাকায়।
পুলিশ সূত্র জানায়, সুরেশ দেবনাথ হবিগঞ্জের বাহুবল যাবার পথে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বালিগাঁও নামক এলাকায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লাগে। আহত অবস্থা স্থানীয়রা মোটর সাইকেল আরোহীকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষনা করেন। নিহতের বাড়ি উপজেলার আলীনগর ইউনিয়ন যোগীবিল গ্রামে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তি।
বাবু/এ.এস