বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল স্মরণে শোকসভা

জিহাদ রানা, বরিশাল

সারাবাংলা

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

2023-10-21T15:38:16+00:00
2023-10-21T15:38:16+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি এসএম ইকবাল স্মরণে শোকসভা
জিহাদ রানা, বরিশাল
প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, ৩:৩৮ পিএম   (ভিজিট : ১২৮)
X

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মুক্তিযোদ্ধা এসএম ইকবাল স্মরণে শোকসভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল প্রেসক্লাবের আয়োজনে শনিবার বেলা সাড়ে ১১টায় নিজস্ব হলরুমে এই শোকসভা অনুষ্ঠিত হয়।

প্রেসক্লাব সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের সভাপতিত্বে ও সদস্য বেলায়েত বাবলুর সঞ্চলনায় স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর।

বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, অরূপ তালুকদার, নজরুল ইসলাম চুন্নু, মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, মু. ইসমাইল হোসেন নেগাবান মন্টু, নাসিম-উল আলম, বিরেন সমাদ্দার, শুভংকর চত্রবর্তী, ফিরদাউস সোহাগ, রাহাত খান, এম জহির ও কে এম নয়ন।

বক্তারা এসএম ইকবালের বর্নাঢ্য জীবনী থেকে শিক্ষা নিতে নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

শেষে এসএম ইকবালের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy