নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

জান্নাতুল বিশ্বাস, নড়াইল

সারাবাংলা

‘আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।রবিবার (২২অক্টোবর) সকাল

2023-10-22T15:16:24+00:00
2023-10-22T15:16:24+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
জান্নাতুল বিশ্বাস, নড়াইল
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৩:১৬ পিএম   (ভিজিট : ২১৫)
X

‘আইন মেনে সড়কে চলি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’এ প্রতিপাদ্য নিয়ে নড়াইলে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।

রবিবার (২২অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নড়াইলের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় এসে শেষ হয়।

র‌্যালীতে জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী,অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার,জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম,নড়াইল প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ  আলমগীর সিদ্দিকী,বিআরটিএ নড়াইল সার্কেলের ইন্সপেক্টর ফরহাদ হোসেনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট (এডিএম) লিংকন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা ট্রাফিক ইন্সপেক্টর কাজী হাসানুজ্জামান,নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান,বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু প্রমুখ । 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy