পটুয়াখালীতে সংসদ সদস্য শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন

শাহিন খান, পটুয়াখালী

সারাবাংলা

পটুয়াখালী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন হয়েছে।রোববার (২২ অক্টোবর) সকাল

2023-10-22T16:09:49+00:00
2023-10-22T17:11:39+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
পটুয়াখালীতে সংসদ সদস্য শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন
শাহিন খান, পটুয়াখালী
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৪:০৯ পিএম  আপডেট: ২২.১০.২০২৩ ৫:১১ পিএম  (ভিজিট : ১৭৫)
X


পটুয়াখালী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শাহজাহান মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। 

রোববার (২২ অক্টোবর) সকাল ১১ টায় পটুয়াখালী সার্কিট হাউস চত্বরে জানাজার নামাজ শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাযার নামাজ পরিচালনা করেন জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও মুসলিমপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা মো. আ. কাদের।

জানাজার নামাজে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ও সাবেক জনপ্রশাসন সচিব মো. ফয়েজ আহমেদ, পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য আসম ফিরোজ, জেলা প্রশাসক নূর কুতুবুল আলম, পুলিশ সুপার মো. সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সহ সভাপতি অ্যাডভোকেট সুলতান আহমেদ মৃধা, শ্রম ও জনশক্তি বিষয়ক উপ কমিটির সদস্য মোহাম্মদ আলী আশরাফ,বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, সরকারি কর্মকর্তা কর্মচারী, জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, আত্মীয় স্বজন সহ দল-মত নির্বিশেষে হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

এর আগে শনিবার (২১ অক্টোবর) সকাল ৬টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি এক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে এবং নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পরে শনিবার বিকেল সোয়া ৫টার দিকে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ হেলিকপ্টারে করে ঢাকা থেকে তার মরদেহ পটুয়াখালী নিয়ে আসা হয়।

বর্ষীয়ান রাজনীতিবীদ পটুয়াখালী আইনজীবী সমিতির সবচেয়ে প্রবীন সদস্য অ্যাড.মোঃ শাহজাহান মিয়া ১৯৪০ সালের ১৭ জানুয়ারী জন্ম গ্রহন করেন,যিনি পটুয়াখালীতে সকলের কাছে শাহজাহান উকিল নামে নামে পরিচিত ছিলেন। এ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া ১৯৭৪ সালে পটুয়াখালী পৌরসভার চেয়ারম্যান নির্বাচীত হন।১৯৯৬ সালে প্রথমবার এ্যাডভোকেট মো: শাহজাহান মিয়া জাতীয় সংসদ সদস্য নির্বাচীত হন,পরবর্তীতে ২০০৮ এবং সর্বশেষ ২০১৮ সালে পটুয়াখালী -১ (পটুয়াখালী সদর,মির্জাগঞ্জ,ওদুমকী) থেকে তিনি সংসদ সদস্য নির্বাচীত হন এর মধ্যে ২০০৮ সালে তিনি সংসদ সদস্য নির্বাচীত হওয়ার পরে ধর্মপ্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।১৯৯০ সালে তিন জেলা আওয়ামীলীগের সভাপতি নির্বাচীত হন,সেই থেকে তিনি প্রায় ৩০ বছর এই দায়িত্ব পালন করেন।

বাবু/এ.এস






  বিষয়:   শাহজাহান মিয়া 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy