রাজবাড়ীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

মো.কবির হোসেন, রাজবাড়ী

সারাবাংলা

মাদক মামলায় মোঃ আবুল হাসান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬

2023-10-22T20:35:03+00:00
2023-10-22T20:37:30+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড
মো.কবির হোসেন, রাজবাড়ী
প্রকাশ: রোববার, ২২ অক্টোবর, ২০২৩, ৮:৩৫ পিএম  আপডেট: ২২.১০.২০২৩ ৮:৩৭ পিএম  (ভিজিট : ২৮০)
X

মাদক মামলায় মোঃ আবুল হাসান (৩০) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে আদালত। 

রবিবার (২২ অক্টোবর) অতিরিক্ত দায়রা জজ আদালতে বিচারক জান্নাতুন লিলিফা আকতার জাহান ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-এর ১৯(১) এর টেবিলের ৩(খ) ধারায় এ রায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত আসামী মোঃ আবুল হাসান যশোর জেলার কোতোয়ালি থানার খামার বাগডাঙ্গা মৃত আমির হোসেনের ছেলে। মামলায় রাষ্ট্র পক্ষের আইনজীবী ছিলেন মো : আবু বকর মিয়া ও আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো: আসাদুজ্জামান মিয়া লাল।  মামলার রায় ঘোষনার সময় আসামী পলাতক ছিলো।

আদালত ও মামলা সূত্রে জানাগেছে, ২০১২ সালের ১৭ই মে গোয়ালন্দ থানার এস আই মোতাহার আলী সঙ্গীয় সদস্য সহ  দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়মিত ও পরিবহন ডিউটি করাকালীন রাত সোয়া ২টার সময় দৌলতদিয়ায় আমেদের 'স' মিলের সামনে ঢাকা ঢাকা খুলনা মহাসড়কের উপর এসপি গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস (রেজিষ্ট্রেশন নং- ঢাকা মেট্রো-ব ১৪-৪৩৫৪) চেকিং কালে গ্রেফতার মোঃ আবুল হাসানের পায়ের মাঝখানে রাখা একটি কালো রঙের ব্যাগ থেকে পুরাতন চেক লুঙ্গি দিয়ে মোড়ানো ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদক মামলা দায়ের করেন। গোয়ালন্দ ঘাট থানার মাদক মামলা নং- ১৮। মামলার দায়রা নং- ৩৬২/২০১২, জি.আর মামলা নং-৯৯/২০১২।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy