নাটোরে মোটরসাইকেল আরোহী নিহত

নাটোর প্রতিনিধি

সারাবাংলা

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময়

2023-10-23T15:11:23+00:00
2023-10-23T15:11:23+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নাটোরে মোটরসাইকেল আরোহী নিহত
নাটোর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৩:১১ পিএম   (ভিজিট : ১৪১)
X

নাটোরের বড়াইগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে জাহিদুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  এসময় আহত হয়েছেন সাদেক আলী (৩৭) নামে অপর এক আরোহী। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ( রামেক) ভর্তি করা হয়েছে। 

রোববার (২২ অক্টোবর) দিনগত রাত ১১ টার দিকে উপজেলার লক্ষিকোল-জোনাইল সড়কের জোনাইল কলেজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার জোনাইল স্কুলপাড়া গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কসমেটিকস ব্যবসায়ী বলে জানা গেছে। আর আহত সাদেক আলী একই গ্রামের বাসিন্দা। 

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক এ তথ্য নিশ্চিত করে জানান, জাহিদুল পেশায় ছিলেন একজন কসমেটিকস ব্যবসায়ী। স্থানীয় জোনাইল বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান আছে। রোববার দিনগত রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে সাদেক আলী নামে একজনকে সাথে নিয়ে মোটরসাইকেল নিয়ে পুজামন্ডপ দেখতে জোনাইল কলেজপাড়া এলাকায় যাচ্ছিলেন। পথে উপজেলার লক্ষিকোল-জোনাইল সড়কের জোনাইল কলেজপাড়া এলাকায় গেলে হঠাৎ মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক জাহিদুল ইসলাম। 

এসময় সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে জাহিদুলের মৃত্যু হয়। আর সাদেক আলী আহত হন। তাকে উদ্ধার করে রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy