কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার

2023-10-23T15:56:21+00:00
2023-10-23T15:56:21+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৩:৫৬ পিএম   (ভিজিট : ১৪১)
X

চট্টগ্রামে কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। সোমবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চান্দগাঁও থানাধীন কালুরঘাটের ফেরিঘাট এলাকায় নদীর পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

সদরঘাট নৌ-থানার ওসি মো. একরাম উল্লাহ বলেন, উদ্ধার হওয়া লাশের বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল হলুদ ফুলহাতা শার্ট এবং কালো লম্বা প্যান্ট। উচ্চতা অনুমান ৫ ফুট ৭ ইঞ্চি।

ওসি আরও বলেন, কীভাবে এ অজ্ঞাত যুবক মারা গেছেন তা জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy