সেন্ট মার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা

কক্সবাজার প্রতিনিধি

সারাবাংলা

বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত

2023-10-23T16:05:39+00:00
2023-10-23T16:13:32+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
সেন্ট মার্টিনে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:০৫ পিএম  আপডেট: ২৩.১০.২০২৩ ৪:১৩ পিএম  (ভিজিট : ১৭৪)
X


বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপে আগামীকাল মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এছাড়া ভ্রমণে যাওয়া পর্যটকদের সোমবার (২৩ অক্টোবর) বেলা তিনটার মধ্যে ফিরে আসার নির্দেশনা দেয়া হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, আবহাওয়া অধিদপ্তরের ৩ নম্বর সতর্ক সংকেত থাকায় মঙ্গলবার থেকে সেন্ট মার্টিনগামী যে কোনো জলযান চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া সেন্ট মার্টিন দ্বীপে অবস্থানরত সব পর্যটকদের সেন্ট মার্টিন দ্বীপ ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। ইতিমধ্যে সেন্ট মার্টিনে মাইকিং করে দ্বীপের সবাইকে সতর্ক করা হচ্ছে।

উল্লেখ্য, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে দেশের সব সমুদ্র বন্দরগুলোতে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। এই নিম্নচাপের প্রভাবে সেন্ট মার্টিনের আবহাওয়া এখন গুমোট হয়ে আছে।

আবহাওয়ার সতর্কতা সংকেতে বলা হয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি সামান্য উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি সোমবার দুপুর ১২টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৭৫৫ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৭১০ কি. মি. পশ্চিম-দক্ষিণপশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কিমি দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৬৩০ কি.মি. দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। এটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।

বাবু/এ.এস





  বিষয়:   সেন্ট মার্টিন  নৌযান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy