প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:২২ পিএম (ভিজিট : ৪৬৭)

X
চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়ি সংলগ্ন শিশু পার্কটি সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম সেনানিবাসের এক্সিকিউটিভ অফিসার সাজিয়া তাহেরকে স্থাপনাটি বুঝিয়ে দেওয়া হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নু এমং মারমা মং ও রাকিবুল ইসলাম এই অভিযানে নেতৃত্ব দেন। নু এমং মারমা মং বাংলাদেশ বুলেটিনকে বলেন, মূলত জায়গাটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সম্পত্তি। যেসব শর্তে জমিটি ব্যবহার করতে চট্টগ্রাম সিটি করপোরেশনকে দেওয়া হয়েছিল তার ব্যত্যয় ঘটায় শিশু পার্ক সিলগালা করে জমিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, চট্টগ্রামে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করা হয়েছিল এই পার্ক সংলগ্ন পুরাতন সার্কিট হাউসে। ৭১ সালে সার্কিট হাউসটিতে মুক্তিযোদ্ধাদের ধরে এনে ইলেকট্রিক চেয়ার শর্ক দেয়া সহ নানা নির্যাতন করা হতো। এছাড়া পার্কটির স্থানটিতে দেশের প্রথম মুক্তিযুদ্ধের বিজয় মেলা আয়োজন করা হয়েছিল। চট্টগ্রামের মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠন সার্কিট হাউস সংলগ্ন বাণিজ্যিক শিশু পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর করার দাবি দীর্ঘদিনের। স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল একাধিকবার এ সকল দাবির প্রতি তার সমর্থন ব্যক্ত করেছিলেন।