ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫

ভৈরব প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও

2023-10-23T17:06:34+00:00
2023-10-23T17:06:34+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ১৫
ভৈরব প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৫:০৬ পিএম   (ভিজিট : ১৬৩)
X


কিশোরগঞ্জের ভৈরবে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৫ মরদেহ উদ্ধার করা হয়েছে। আরও বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে ভৈরব রেল স্টেশনের আউটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থল থেকে এখন ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রেনের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে। 

ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। এরই মধ্যে ঢাকা থে‌কে উদ্ধারকারী রি‌লিফ ট্রেন ভৈরবের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, রেলও‌য়ে পু‌লিশ ও রেলও‌য়ে সং‌শ্লিষ্ট কর্মকতারা ২০ মি‌নিট আ‌গে রওনা দি‌য়ে‌ছে। এদিকে দুর্ঘটনার পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আফছার উদ্দিন বলেন, উদ্ধার কাজের জন্য রিলিফ ট্রেন যাচ্ছে। উদ্ধার কাজ শেষ হলে তারপরে ট্রেন চলাচল শুরু হবে।
 
বাবু/এ.এস






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy