সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

নাজমুল হোসেন, (সিরাজগঞ্জ)

সারাবাংলা

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভুইঁয়াকে (৩০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও

2023-10-23T16:38:17+00:00
2023-10-23T16:38:17+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন
নাজমুল হোসেন, (সিরাজগঞ্জ)
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৪:৩৮ পিএম   (ভিজিট : ১৪৪)
X

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আজিজুল ভুইঁয়াকে (৩০) যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ মো. আবুল বাশার মিঞা এই কারাদন্ড দেন। দন্ডপ্রাপ্ত আজিজুল উল্লাপাড়া উপজেলার কয়রা হরিশপুর গ্রামের জালাল উদ্দীনের ছেলে। অতিরিক্ত দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি জেবু ন্নেছা (জেবা রহমান) এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালে উল্লাপাড়া উপজেলার পশ্চিম ভদ্রকোল গ্রামের তানিয়া খাতুনের সঙ্গে বিয়ে হয় ফার্নিচার ব্যবসায়ী আজিজুল ভুইঁয়ার। বিয়ের পর আজিজুল ভুইঁয়া অন্য এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়েন। এতে স্ত্রী তানিয়া বাধা দিলে উভয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয় এবং তানিয়াকে মারপিট করতেন আজিজুল।

২০২১ সালের ২৫ জানুয়ারি দুপুরে আজিজুল ভুইঁয়া তাঁর স্ত্রী তানিয়াকে মারপিট করে। একপর্যায়ে তানিয়ার মৃত্যু হয়। এ ঘটনায় তানিয়ার মা সেলিনা বেগম বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত আজিজুল ভুইঁয়াকে যাবজ্জীবন কারাদন্ড দেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy