শেরপুরে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

বগুড়া প্রতিনিধি

সারাবাংলা

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে উপজেলার মির্জাপুর

2023-10-23T17:18:49+00:00
2023-10-23T17:18:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
শেরপুরে অগ্নিকান্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৫:১৮ পিএম   (ভিজিট : ১৫৪)
X

বগুড়ার শেরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার ভোরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাজার ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

পুড়ে যাওয়া দোকানগুলো হলো, খানুপুর ইউনিয়নের ভাটরা গ্রামের আনোয়ার হোসেনের শুভ ষ্টোর, আল আমিনের আল আমিন ষ্টোর এবং বাচ্চু মিয়ার ভাই ভাই ষ্টোর । এসব দোকানে মনহারি সামগ্রী ছিল। 

স্থানীয় ব্যবসায়ী মজনু জানান, নামাজ পড়ে ভোর ৬টায় হাঁটতে হাঁটতে বাজারের দিকে এসে দেখেন শুভ ষ্টোর দোকানে আগুন লেগেছে। তখন ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। তবে ফায়ার সার্ভিস আসতে আগুন আরো ২টি দোকানে ছড়িয়ে পড়ে। 

শুভ ষ্টোরের মালিক আনোয়ার হোসেনের দাবি, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে প্রথমে আমার দোকানে পুড়ে ছাই হয়ে যায়। এরপর আগুন অন্য দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে আমার প্রায় ৬ থেকে ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। 

এ বিষয়ে শেরপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ওয়্যার হাউজ নাদির হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। দ্রুত নিয়ন্ত্রণে আনায় অন্য অনেকগুলো দোকান ক্ষতি থেকে রক্ষা পেয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সুত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। 

তারা জানান, অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতির পরিমান ১০ লাখ টাকা হতে পারে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy