কেরানীগঞ্জে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন

সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :

সারাবাংলা

ঢাকার কেরানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময়ে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম'কে পুলিশ কর্তৃক হেনস্থা ও ক্যামেরা ছিনিয়ে

2023-10-23T18:44:49+00:00
2023-10-23T18:44:49+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কেরানীগঞ্জে সাংবাদিক হেনস্থার প্রতিবাদে মানববন্ধন
সোহাগ খান, কেরানীগঞ্জ (ঢাকা) :
প্রকাশ: সোমবার, ২৩ অক্টোবর, ২০২৩, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৩১২)
X

ঢাকার কেরানীগঞ্জে পেশাগত দায়িত্ব পালনের সময়ে বাংলা টিভির প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম'কে পুলিশ কর্তৃক হেনস্থা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাঙচুর করায় অভিযুক্ত পুলিশ সদস্যসহ অভিযুক্তদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিকরা। 

সোমবার  (২৩ অক্টোবর) সকালে ঢাকা জেলা  প্রেসক্লাবের সামনে উপজেলায় কর্মরত  প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশ নেয়।

জানা যায়, গত বুধবার বাংলা টিভির প্রতিনিধি আরিফুল ইসলাম কেরানীগঞ্জ কদমতলী ইবনে সিনা হাসপাতালের সামনে পেশাগত দায়িত্ব পালন কালে দক্ষিণ কেরানীগঞ্জ থানার জাজিরা পুলিশ ফাড়ির  ইনচার্জ অভিযুক্ত পুলিশ ইন্সপেক্টর আনোয়ার হোসেন সহ চার পুলিশ সদস্য সাংবাদিক আরিফ'কে  হেনস্থা ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে ভাংচুর করে।

এ ঘটনায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান পিপিএম  সাংবাদিকদের সামনে দুঃখ প্রকাশ করে  বলেছিলেন অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সুপারের আশ্বাসে ঘটনার পর থেকে সাংবাদিকরা কোন ব্যবস্থা নেননি। কিন্তু ঘটনার পাচ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত আনোয়ার সহ পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায়। যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও ঢাকা রেঞ্জ ডিআইজি দৃষ্টি আকর্ষণ করেছে মানববন্ধন ও প্রতিবাদে আসা সাংবাদিকবৃন্দরা। এছাড়াও বক্তারা প্রতিবাদ সভায় ৭২ ঘন্টার মধ্যে ইন্সপেক্টর আনোয়ার হোসেনের প্রত্যাহার ও বিভাগীয় শাস্তির দাবি জানান। অন্যথায় পুলিশের সকল নিউজ বর্জন ও আরো কঠোর কর্মসূচি গ্ৰহনের ঘোষণা করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy