দশমিনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রবিউল হাসান ডব্লিউ, দশমিনা (পটুয়াখালী)
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ২:৫৪ পিএম (ভিজিট : ১৯৬)

X
পটুয়াখালীর দশমিনায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকালে উপজেলার সদর ইউনিয়নের ২ নং ওয়ার্ড দশমিনা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত রাজু (৬) ওই গ্রামের সোহরাব প্যাদার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই শিশুর মা তাকে খাবার খাওয়ানোর সময় সে প্রস্রাব করার কথা বলে বাহিরে যায়।
দীর্ঘ সময় ঘরে না ফিরলে শিশুটির মা বের হয়ে বাড়ির লোকজনসহ খুঁজতে থাকে। কোথাও না পেয়ে ঘরের পাশে পুকুরে পরতে পারে সন্দেহে পুকুরে নামলে একপর্যায়ে ডুবন্ত অবস্থায় শিশুটিকে পেয়ে দ্রুত দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.সাদিয়া খায়ের শিশুটিকে মৃত ঘোষণা করেন।