খুলনায় হোটেলে অগ্নিকাণ্ড

সৈকত মোঃ সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনার কেডি ঘোষ রোডে হেলাতলা মোড়ের হোটেল অ্যাম্বাসেডরের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার

2023-10-24T14:58:41+00:00
2023-10-24T15:17:59+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খুলনায় হোটেলে অগ্নিকাণ্ড
সৈকত মোঃ সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ২:৫৮ পিএম  আপডেট: ২৪.১০.২০২৩ ৩:১৭ পিএম  (ভিজিট : ১৫১)
X

খুলনার কেডি ঘোষ রোডে হেলাতলা মোড়ের হোটেল অ্যাম্বাসেডরের ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ওই ভবনে অবস্থিত অগ্রণী ব্যাংকসহ কয়েকটি দোকান ক্ষতিগ্রস্থ হয়েছে।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এখন পর্যন্ত আগুন সম্পূর্ণ নির্বাপণ করা সম্ভব হয়নি। খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার ভোররাত পৌনে ৪টার দিকে সংবাদ পেয়ে খুলনার চারটি ফায়ার স্টেশনের ৮টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সকাল ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে আগুন নির্বাপণের কাজ শুরু হয়।

তিনি আরও বলেন, প্রাথমিকভাবে জানা গেছে পার্শ্ববর্তী একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন ছড়িয়ে পড়লে হোটেলে অ্যাম্বাসেডরে ভবনের অগ্রণী ব্যাংকে আগুন লাগে। গোটা ভবনে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়ে। হোটেল ভবনের সিড়ি ও লিফট বন্ধ হয়ে যাওয়ায় বাইরে থেকে ২০-২৫ জনকে রেসকিউ করে নামিয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy