রায়পুরে গভীর রাতে ফার্মেসিতে হামলার অভিযোগ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাবাংলা

রায়পুর পৌর শহরের কাজী মডেল ফার্মেসিতে গভীর রাতে হামলার অভিযোগ করেছেন ফার্মেসির মালিক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ।প্রাপ্ত অভিযোগের

2023-10-24T15:08:15+00:00
2023-10-24T17:17:45+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
রায়পুরে গভীর রাতে ফার্মেসিতে হামলার অভিযোগ
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৩:০৮ পিএম  আপডেট: ২৪.১০.২০২৩ ৫:১৭ পিএম  (ভিজিট : ১৪৪)
X

রায়পুর পৌর শহরের কাজী মডেল ফার্মেসিতে গভীর রাতে হামলার অভিযোগ করেছেন ফার্মেসির মালিক কাজী জামসেদ কবির বাক্কিবিল্লাহ।

প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে জানা যায়, সোমবার দ্বিবাগত রাত সাড়ে ১২টার সময় রায়পুর কাজী মডেল ফার্মেসির স্টাফদের উপর স্থানীয় ওয়ার্ডের সাবেক কমিশনার রিয়াজের ছোট ভাই লাভলু সন্ত্রাসী কায়দায় হামলা ও দোকান ভাংচুরের হুমকী প্রদান করে। উদ্দেশ্য প্রনোদিত ভাবে লাভলু তার কয়েকজন সঙ্গী নিয়ে মদ্যপ অবস্থায় মাতাল ও উত্তেজিত হয়ে রায়পুর কাজী মডেল ফার্মেসির স্বত্তাধিকারী কাজী জামসেদ কবীর বাক্কী বিল্লাহর নাম ধরে অশ্লীল ভাষায় গালাগাল ও দোকান ভাংচুরের হুমকি প্রদান করেন।

এসময় ফার্মেসির ম্যানেজার শামীম ও স্টাফ তারেক কে মারার জন্য তেড়ে আসে লাভলু, এবং দোকানের ব্যবহৃত মোটর সাইকেল কেড়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগে জানাযায়। 

ঘটনাটি তাৎক্ষনিক রায়পুর থানার অফিসার ইনচার্জ শিপন বড়ুয়াকে অবগত করা হলে রায়পুর থানার এস আই এনামুল সংগীয় ফোর্স সহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে কাজী মডেল ফার্মেসির পক্ষ থেকে আইনী প্রদক্ষেপ নেওয়া হচ্ছে বলে প্রাপ্ত অভিযোগে জানাযায়। 

উল্লেখ্য কাজী মডেল ফার্মেসি রাত-দিন ২৪ ঘন্টা খোলা রেখে ঔষধ বিক্রয়ের অন্যতম একটি প্রতিষ্ঠান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy