খুলনায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক

সৈকত মোঃ সোহাগ, খুলনা

সারাবাংলা

খুলনায় গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গায়ে আগুন ধরিয়ে সুজলা বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি শ্যামল

2023-10-24T17:00:21+00:00
2023-10-24T17:00:21+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
খুলনায় গৃহবধূর আত্মহত্যা, স্বামী আটক
সৈকত মোঃ সোহাগ, খুলনা
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫:০০ পিএম   (ভিজিট : ২৩২)
X

খুলনায় গ্যাস সিলিন্ডারের মুখ খুলে গায়ে আগুন ধরিয়ে সুজলা বিশ্বাস (৪৫) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। তিনি শ্যামল কুমার বিশ্বাসের স্ত্রী। আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) বিকেলে নগরীর ফরাজী পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের বাড়ির ২য় তলার ভাড়া বাসার রান্না ঘরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় সুজলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ জেলার তালা গ্রামে।

খুলনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আল মামুন জানান, ঘরের দরজা আটকে গায়ে আগুন দেন সুজলা। স্থানীয় লোকজন দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে গায়ের আগুন ও রুমের ভেতরের আগুন নিভিয়ে ফেলেন। তবে ঘটনাস্থলেই মারা যান সুজলা। এ ঘটনায় সুজলার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।  

ওসি আরও জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

খুলনা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, নিজের গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছেন ওই গৃহবধূ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy