খাগড়াছড়িতে বাস-জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি

সারাবাংলা

খাগড়াছড়ি পার্নত্য জেলার মাটিরাঙ্গার সাপমারা এলাকায় শান্তি পরিবহনের সঙ্গে জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীপ চালক নিহত ও কমপক্ষে

2023-10-24T17:01:32+00:00
2023-10-24T17:52:15+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
খাগড়াছড়িতে বাস-জীপ গাড়ি মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫:০১ পিএম  আপডেট: ২৪.১০.২০২৩ ৫:৫২ পিএম  (ভিজিট : ৩৬০)
X

খাগড়াছড়ি পার্নত্য জেলার মাটিরাঙ্গার সাপমারা এলাকায় শান্তি পরিবহনের সঙ্গে জীপ গাড়ির মুখোমুখি সংঘর্ষে জীপ চালক নিহত ও কমপক্ষে ৩জন আহত হয়েছেন।

মঙ্গলবার(২৪ অক্টোবর) সকালে ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে সাপমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত চাঁন্দের গাড়ির(জীপ) চালক মো: ইব্রাহিম(৪০) জেলা সদরের  ভাইবোনছড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পুর্ব মুসলিমপাড়ার বাসিন্দা মৃত আমির হামজার ছেলে।

পুলিশ ও আহত যাত্রীরা জানান, সকালের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় চান্দের গাড়িটি (জীপ) দুমড়ে-মুচড়ে যায়।জীপ চালকসহ কমপক্ষে ৪জন আহত হয়। বাসে থাকা যাত্রীদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: জাকারিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা মাইনীগামী শান্তি পরিবহনের একটি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা কলা বোঝাই জীপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় চান্দের গাড়ির (জীপ) চালক নিহত হয়। এ ঘটনায় দুর্ঘটনা কবলিত বাস ও জীপ গাড়ি পুলিশ হেফাজতে রয়েছে।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy