ভোলায় হামুনের প্রভাবে উত্তাল নদী, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বাড়তে শুরু

2023-10-24T17:06:10+00:00
2023-10-24T17:06:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ভোলায় হামুনের প্রভাবে উত্তাল নদী, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ অক্টোবর, ২০২৩, ৫:০৬ পিএম   (ভিজিট : ২১২)
X

ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বাড়তে শুরু করেছে বাতাস ও নদীর পানি।

এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব থেকে রক্ষায় ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে নোঙর করে রাখা হয়েছে জাহাজ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে ভোলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে আর বৃষ্টি নেই।

জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক মো. আব্দুর রশিদ জানান, ভোলায় বর্তমানে ৭ নম্বর বিপদ সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি থেকে মানুষকে রক্ষায় জেলায় ৭৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গবাদী পশুকে নিরাপদে রাখার জন্য প্রস্তুত রয়েছে ১২টি মুজিব কিল্লা।

এছাড়া ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার সাত উপজেলায় ১৩ হাজার ৬৬০ জন সিপিপি সদস্য প্রস্তুত রয়েছেন। এরইমধ্যে তারা মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy