ডেঙ্গুতে একদিনে আরও ১১ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্য

ডেঙ্গু জ্বরে মৃত্যু বাড়ছেই। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১

2023-10-25T18:24:47+00:00
2023-10-25T18:24:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ডেঙ্গুতে একদিনে আরও ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩, ৬:২৪ পিএম   (ভিজিট : ৯৬)
X

ডেঙ্গু জ্বরে মৃত্যু বাড়ছেই। আক্রান্তের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১৭ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ২৯৫ জনে দাঁড়িয়েছে। অন্যদিকে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ ৬০ হাজার ৮২৯ জনে। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন সাত হাজার ৫৯৯ জন ডেঙ্গুরোগী।

বুধবার (২৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলামের সই করা ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৯১৭ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪৩৫ জন আর ঢাকার বাইরের এক হাজার ৪৮২ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১১ জনের মধ্যে ঢাকার বাসিন্দা চারজন এবং ঢাকার বাইরের সাতজন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৬০ হাজার ৮২৯ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৬ হাজার ৮৪৬ জন। আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন এক লাখ ৬৩ হাজার ৯৮৩ জন।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চলতি বছর এখন পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন দুই লাখ ৫১ হাজার ৯৩৫ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৯৩ হাজার ৮৯৬ জন এবং ঢাকার বাইরের এক লাখ ৫৮ হাজার ৩৯ জন।

বাবু/এমএ





Loading...
Loading...


স্বাস্থ্য এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy